অসুস্থ সাংবাদিককে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

অসুস্থ সাংবাদিককে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহায়তা প্রদান

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে অসুস্থ সাংবাদিক মাহবুব আলম রওশন-এর পাশে দাঁড়িয়েছে জুড়ী উপজেলা প্রেসক্লাব। চিকিৎসার জন্য প্রেসক্লাব সদস্যদের পক্ষ থেকে তাকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বুধবার দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার ফুলতলা বাজারস্থ বাসভবনে তাকে দেখতে যান, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।

Manual7 Ad Code

এ সময় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, সদস্য বদরুল ইসলাম, আল আমিন আহমদ ও শাহআলম উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কিছুদিন আগে মাহবুব আলম রওশন-এর গলায় টিউমার গজায়। চলতি বছরের ৯ জানুয়ারি ঢাকায় একটি হাসপাতালে সেটি অপারেশন করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় কেমো দেয়া শেষ হয়েছে। এখন রেডিও থ্যারাপি দেয়া শুরু হবে। এ রোগের ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যেতে এক পর্যায়ে নিজের বাড়ী বিক্রি করে বর্তমানে ভাড়া বাসায় স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে নিয়ে বসবাস করছেন তিনি।

Manual4 Ad Code

জুড়ী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহবুব আলম রওশন দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। তিনি দৈনিক ডেশটিনি পত্রিকার জুড়ী প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া প্রার্থী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!