সিলেট সিটি নির্বাচনে ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেট সিটি নির্বাচনে ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২টি ওয়ার্ডে ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচারকাজ সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটির আইন শাখার উপ সচিব মো. আব্দুছ সালাম সম্প্রতি আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

Manual6 Ad Code

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে উল্লেখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮-এর অধীন নির্বাচনী অপরাধগুলো দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এ জন্য সিলেট সিটিতে ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

Manual5 Ad Code

পৃথক দুটিতে চিঠিতে আরো বলা হয়েছে, চার সিটি নির্বাচনের ভোটের দুই দিন আগে ভোটের দিন ও ভোটের দুই দিন পর পর্যন্ত মোট পাঁচদিনের জন্য তাদের নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডকে ভাগ করে ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম, অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক রায় দিতে পারবেন তারা। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর তারা কাজ শুরু করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews