জুড়ীতে দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী!

  • বুধবার, ২৪ মে, ২০২৩

Manual6 Ad Code

স্টাফ রিপোর্ট:: জুড়ী উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানের একটি অবৈধ লেয়ার মুরগির খামারের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছেন। জনবহুল এলাকায় নোংরা পরিবেশে ‘নিরব পোল্ট্রি ফার্ম’ নামক এই মুরগির খামারকে জনস্বার্থে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান না করতে ভোক্তভোগী এলাকাবাসী বুধবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।

Manual2 Ad Code

ভোক্তভোগী এলাকাবাসী লিখিত আবেদনে জানান, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর জামে মসজিদ সংলগ্ন রাস্তার ২০ ফুট দুরত্বে সমছু মিয়ার ছেলে আবুল কাশেম পরিবেশ আইনের তোয়াক্কা না করে ‘নিরব পোল্ট্রি ফার্ম’ নামে একটি মুরগির ফার্ম স্থাপন করেন। দীর্ঘদিন ধরে তিনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লেয়ার মুরগির ফার্ম চালিয়ে যাওয়ায় আশপাশের লোকজন এর দুর্গন্ধে মারাত্মক দুর্ভোগ পোয়ান। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা অসুখবিসুখে আক্রান্ত হতে থাকে। এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ইতিমধ্যে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে স্থানীয় নাসির মিয়ার স্ত্রী হতু বেগম ও মইয়ব আলীর দুই শিশু সন্তান মারা গেছে।

Manual1 Ad Code

এখান থেকে পোল্ট্রি ফার্মটি অন্যত্র সরানোর অনুরোধ স্বত্তে¡ও এর মালিক আবুল কাশেম তাতে কর্নপাত করেননি। নিরুপায় হয়ে এলাকাবাসী এই অবৈধ মুরগির ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের সিলেট ও মৌলভীবাজার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শণ করে পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর কিছুদিন ফার্মের কাযক্রম বন্ধ রাখলেও বর্তমানে তিনি আগের মত মুরগির ফার্ম দেওয়ার পায়তারা করছেন। এতে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা রয়েছে।

ভোক্তভোগীরা জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে আবুল কাশেমকে নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র প্রদান না করতে জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের প্রতি জোর দাবী জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews