পোল্ট্রি ফার্ম দিয়ে জীবন নির্বাহ করতে চান জুড়ীর কাসেম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

পোল্ট্রি ফার্ম দিয়ে জীবন নির্বাহ করতে চান জুড়ীর কাসেম

  • রবিবার, ১৮ জুন, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual3 Ad Code

উপার্জন করে জীবিকা নির্বাহের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন জুড়ীর পশ্চিম ভবানীপুর গ্রামের আবুল কাসেম নামের এক ব্যবসায়ী।এ জন্য প্রায় দশ বছর আগে নিজের জমিতে একটি ঘর তৈরী করে লেয়ার মুরগির ফার্ম গড়ে তোলেন তিনি।প্রথমে ছোট পরিসরে মোরগ তুললে ও লাভবান হওয়ার কারনে সেই জায়গায় করেছেন দুই তলা বিল্ডিং।সেই বিল্ডিং এ প্রায় দুই হাজার মুরগ তোলে ছোট থেকে বড় পরিসরে তার বিক্রি করে সংসার চলতো ।পাশাপাশি ৪ জন কর্মচারী রেখেছেন তার ফার্মে কাজ করার জন্য।সম্প্রতি তার পাশ্ববর্তী এক পরিবারের লোক তার বিরুদ্ধে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন অভিযোগে এনে পরিবেশ অধিদপ্তর আবেদন করেন।তাদের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।এরপর কয়েক মাস বন্ধ থাকে তার ফার্ম।পরিবেশ অধিদপ্তরের কথামত তিনি ময়লা রাখার জন্য পৃথক ট্যাংকি স্থাপন করেন।সেখান থেকে বায়োগ্যাস প্রদ্ধতিতে জৈব সার উৎপাদনের ও ব্যবস্থা করা হয়েছে। সব কিছু ঠিকটাক থাকলে ও কয়েকজনের বাধাঁয় তিনি মোরগ তুলতে পারছেন না।এতে করে তার পরিবার নিংস্ব হওয়ার পথে।

সরেজমিনে শনিবার তার ফার্মে গিয়ে দেখা যায়, তিন দিকে প্রায় ১ কি.মি চাষের জমি রয়েছে।একদিকে পশ্চিম ভবানীপুরের কয়েকটি বাড়ি রয়েছে, যেগুলোতে মানুষ বসবাস করেন। তাদের মধ্যে এলাকার মুরব্বী গফুর মিয়া,অহেদ মিয়া, বাচ্চু মিয়া, ইসলাম উদ্দীন, ব্যবসায়ী জাকির হোসেন, আলমগীর হোসেন বলেন, কাসেম একটি কর্ম করে রুজি করছে।তার ফার্ম থেকে দুর্গন্ধ আসতো টিক তবে সে অফিসারদের কথায় ট্যাংকি করেছে।পাশাপাশি সার উৎপাদনের জন্য ও পৃথক ট্যাংকি করেছে। এলাকার দুই -চার জনের ব্যক্তিগত সমস্যার কারনে তারা কাসেমের বিরোধিতায় লেগেছে।সে যাতে টাকা ওয়ালা হতে না পারে এ কারনে অনেকে হিংসায় পুড়ছে।

Manual8 Ad Code

আবুল কাসেম বলেন,আমি যেখানে ফার্ম করেছি তার চারদিকে আমার জায়গা।দূরে একটি অংশ আমি বিক্রি করে সেই টাকা দিয়ে এই ফার্ম করেছি।যাদের কাছে বিক্রি করেছি তারাই মূলত আমার বিরুদ্ধে লেগেছে।আমার এই ফার্মের মাধ্যমে আমার পরিবারের পাশাপাশি ৪ জনের পরিবার চলে।

Manual7 Ad Code

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার পরিচালক মাহিদুল ইসলাম বলেন, পাশ্ববর্তী বাসিন্দা তার ফার্মের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।বসতি থেকে দেড়শত মিটারের কাছে বাড়ি থাকার কারনে তার পোল্ট্রি ফার্ম বন্ধ রাখতে বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews