জুড়ী মানবিক সোসাইটি’র হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

জুড়ী মানবিক সোসাইটি’র হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual3 Ad Code
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘জুড়ী মানবিক সোসাইটি’র  উদ্যোগে সবুজ জুড়ী প্রকল্পের আওতায় উপজেলা ব্যাপী এক হাজার গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর অধিনায়ক, অতিরিক্তি ডিআইজিপি খন্দকার ফরিদুল ইসলাম।
জায়ফরনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সংগঠক মো: কামরুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এএসপি আসাবুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, ইউপি সদস্য জাকির হোসেন, আজাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জুড়ী মানবিক সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন- আমি একজন কৃষিবিদ। বৃক্ষ রোপনের মর্ম আমি বুঝি। সকলে মিলে বৃক্ষ রোপন করি, এর পরিচর্যা করি। তাহলে আমরা ফল পাব, কাট পাব, ছায়া পাব, সুন্দর পরিবেশ পাব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!