জুড়ীতে বিদ্যুতস্পর্শে স্বামী স্ত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জুড়ীতে বিদ্যুতস্পর্শে স্বামী স্ত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মইন উদ্দিন (৬৫) ও হেসনু বেগম (৫৮) নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মো. মইন উদ্দিন (৬৫) গাছের ডাল কাটতে গিয়ে তা বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিঁড়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসনু বেগম (৫৮) তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

Manual2 Ad Code

পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দম্পতিকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!