পিটিয়ে আহত করে জুড়ী সীমান্তে ২ বাংলাদেশীকে ফেলে গেল বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পিটিয়ে আহত করে জুড়ী সীমান্তে ২ বাংলাদেশীকে ফেলে গেল বিএসএফ

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে আহত করে ফেলে গেল বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী)। সোমবার গভীর রাতে সীমান্ত পিলার ১৮০১/এমপি এলাকা থেকে লাঠিটিলা বিজিবি তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। চিকিৎসা শেষে ভারতে অবৈধ প্রবেশের দায়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

এরা হচ্ছে- কুড়িগ্রাম জেলার বুড়িগঙ্গামারি উপজেলার আটঘরিয়া পাড়া গ্রামের আনসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও খুলনা জেলা সদর এলাকার মৃত আজগর শেখের ছেলে হৃদয় শেখ (২৩)।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, বিজিবি লাঠিটিলা বিওপিতে স্থানীয় জনসাধারণ জানান, জুড়ী উপজেলার দক্ষিণ কচুরগুল নামক স্থানে বাংলাদেশি এক যুবক ভারত হতে আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছে। উক্ত সংবাদে লাঠিটিলা বিওপি’র টহলদল স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে গত ২২ জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে জাহাঙ্গীর আলী (২৪) ও হৃদয় শেখ (২৩) অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় আগরতলা বিএসএফ তাদেরকে আটক করে শারিরীক নির্যাতন চালায়। পরবর্তীতে সোমবার গভীর রাতে সীমান্ত পিলার ১৮০১/এমপি এর নিকটবর্তী এলাকা দিয়ে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের তারেকপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তারকাটার গেইট খুলে দিয়ে নালাপুঞ্জি নামক স্থান দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। আহত জাহাঙ্গীর আলম (২৪) সীমান্ত পিলার ১৮০১/এম এর নিকটবর্তী তালনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তার বন্ধু হৃদয় শেখ (২৩) নদী হতে উঠতে পারেনি। পরবর্তীতে লাঠিটিলা কোম্পানী কমান্ডার হৃদয় শেখকে আহত অবস্থায় তালনদী হতে উদ্ধার করে তাদের দুইজনকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

Manual6 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহিব্বুল ইসলাম খাঁন সোমবার বিকেলে জানান, জুড়ী সীমান্ত এলাকা থেকে উদ্ধার আহত দুই বাংলাদেশি যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে বিজিবি তাদেরকে থানা পুলিশে সোপর্দ করবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!