জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার সকল নাগরিকদের সাথে পুলিশ কাজ করতে চায়- পুলিশ সুপার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার

জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার সকল নাগরিকদের সাথে পুলিশ কাজ করতে চায়- পুলিশ সুপার

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার সকল নাগরিকদের সাথে মিলেমিশে জেলা পুলিশ কাজ করতে চায়। আর জনপ্রতিনিধিদের মাধ্যমেই জেলার সকলের সাথে কাজ করা সম্ভব বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপেজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান  এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

Manual3 Ad Code

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে স্ব-স্ব এলাকায় যানজট, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসহ নানাবিধ কাজ করছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা আমাদের অফিসারদের আপনাদের কাছে পাঠিয়েছি। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের বিট অফিসার, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ, নাইটগার্ডসহ সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে কাজ করলে সুফল পাওয়া যাবে।”

সম্প্রতি কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ”জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে  হবে। কোন এলাকায় নতুন কোন লোক আসলে তার পরিচয় এবং কাজকর্ম সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নজর রাখতে হবে। কুলাউড়ার ঘটনায় আমরা একটু সচেতন হলে আরো আগেই তাদের নির্মূল করা সম্ভব হত।”

পুলিশ সুপার বলেন, ”ইভটিজিং, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ইত্যাদি ক্ষেত্রে আমাদেরকে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। সমাজে কোন ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে প্রাথমিক স্টেজেই কাজ করতে হবে, যাতে সমস্যাটা বড় না হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি, মেসেজ দেখলে যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে স্থানীয়ভাবে প্রচারণা চালাতে হবে। ”

Manual6 Ad Code

মাদক এবং কিশোর গ্যাং সম্পর্কে পুলিশ সুপার বলেন, ” বর্তমান সময়ে কিশোর গ্যাং আর মাদক অনেক বড় সামাজিক সমস্যা। বাইরের কেউ না, আমাদের সমাজের আমাদের ছেলেরাই কিশোর গ্যাং এবং মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এসব সমস্যা একমাত্র সামাজিকভাবেই প্রতিরোধ করা সম্ভব। চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে মৌলভীবাজার থেকে এসব সমস্যা দূর করা সম্ভব। 

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews