জুড়ীতে শ্রমিক হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে শ্রমিক হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
প্রতীকি ছবি

Manual5 Ad Code

 

জুড়ী প্রতিনিধি  :: মৌলভীবাজারের জুড়ীতে প্রতিপক্ষের হামলায় শ্রমিক সেলিম মিয়া নিহতের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ নভেম্বর ২০২৩) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আলোচিত এ মামলার রায় দেন। এতে মোট ১৮ জন আসামীর মধ্যে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অপর ১৪ আসামীদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের মামলা হতে বেকসুর খালাস প্রদান করা হয়।

জানা যায়, ২০২১ সালের ১৫ এপ্রিল জুড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা অফিকুলের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী জুড়ী উপজেলার হাসনাবাদ এলাকার মাহতাব আহমদের মৎস্য খামার জোর পূর্বক দখল করতে গেলে উভয় পক্ষের শ্রমিক ও মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এতে উভয় পক্ষের ৭-৮ জন শ্রমিক গুরুতর আহত হোন।এদের মধ্যে গুরুতর আহত অফিকুল বাহিনীর শ্রমিক সেলিম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সেলিম মিয়া স্থানীয় রেমান মিয়ার ছেলে।

Manual3 Ad Code

এ ঘটনায় সেলিম মিয়ার পিতা রেমান মিয়া বাদী হয়ে হাসনাবাদ গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে মাহতাব মিয়া ও তার পুত্র মাজহারুল ইসলাম, মাজেদুল ইসলাম, মৃত আবুলের পুত্র আব্দুর রশিদ সহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে প্রায় তিন বছর পর কোর্ট এ হত্যাকান্ডের রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী মাহতাব আহমদকে কোর্টে হাজির করা হয় এবং বাকি আসামীদের মধ্যে মাহতাব আহমদের দুই ছেলে মাজহারুল ইসলাম,মাজেদুল ইসলাম ও আবুল হোসেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!