মৌলভীবাজারে জাপার নির্বাচনী কার্যালয়ে হামলা : এজাহারনামীয় আসামিরা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার

 মৌলভীবাজারে জাপার নির্বাচনী কার্যালয়ে হামলা : এজাহারনামীয় আসামিরা গ্রেফতার

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের বড়হাটে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার দুটি দল বিশেষ অভিযান পরিচালনা করে এই ০৩ জনকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামিরা হলেন মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রাজন মিয়া রাজু (৩৫), বড়হাট এলাকার মৃত আরিছ মিয়ার ছেলে আলীম মিয়া (৩৩) এবং বড়কাপন এলাকার তাহের উল্লাহর ছেলে সাহেল মিয়া (২৮)।

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, ”গ্রেফতারকৃত তিন আসামির কোন রাজনৈতিক পরিচয় নেই। গ্রেফতারকৃত আসামি আলীম এবং রাজু পূর্বে জাতীয় পার্টির প্রার্থী আলতাফুর রহমানের প্রতিষ্ঠানে চাকরি করতো। চাকরিকালীন সময়ে করা তাদের মধ্যে ব্যক্তিগত সর্ম্পক অবনতি হয়। গত ২১ ডিসেম্বর রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামি আলীম মিয়ার সাথে বেলায়েত আলী জুয়েলের চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় ছুরির আঘাতে বেলায়েত আলী জুয়েলের পেটে জখম হয় । এছাড়া খালেদ চৌধুরী এবং আলতাফুর রহমানের ছেলে হানিফ ইবনে আলতাফ আহত হয়।”

Manual5 Ad Code

তিনি আরও জানান, ”এই হামলার সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews