সিলেট-২ আসন উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন বিশ্বনাথের পৌর মেয়র মুহিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেট-২ আসন উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন বিশ্বনাথের পৌর মেয়র মুহিব

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পিলেন সিলেট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

রোববার বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ মুহিবুর রহমানের প্রার্থীতা বৈধের আদেশ প্রদান করেন। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান সহ সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে ৭জন সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।

Manual6 Ad Code

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বপদে পদে বহাল থেকে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন।

Manual7 Ad Code

মনোনয়নপত্র যাচাই বাছাইকালে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। এর পর প্রার্থীরা ফিরে পেতে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন মুহিবুর রহমান। পাঁচ দিন পর ১৫ ডিসেম্বর মুহিবের আপিলটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এর পর প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মুহিবুর রহমান।

গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীন উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম এর যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই গতকাল রোববার মুহিবের পক্ষে রিটের আদেশ প্রদান করেন হাইকোর্ট।

Manual1 Ad Code

বিশ্বনাথ পৌরসভার মেয়র সিলেট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মহামান্য হাইকোর্ট আমার প্রতি সুবিচার করে প্রার্থীতা ফিরিয়ে দিয়েছেন। এজন্য উচ্চ আদালতের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ট্রাক প্রতীক চেয়েছি আজ সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে পুরোধমে নির্বাচনে জনগণের দ্বারে দ্বারে ভোট পেতে কাজ চালিয়ে যাবো।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!