সিলেট-২ আসন বর্তমান এমপি মোকাব্বির খান সহ জামানত হারালেন ৫ প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেট-২ আসন বর্তমান এমপি মোকাব্বির খান সহ জামানত হারালেন ৫ প্রার্থী

  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারালেন ৫ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনী আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কিংবা ৮ শতাংশ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দল থেকে মনোনয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ প্রার্থী। তার মধ্যে ৭৮৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ১৬৬৬১ ভোট পান।

Manual6 Ad Code

সিলেট-২ আসনে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন ভোটারের মধ্যে ১২৮টি কেন্দ্রে ১ লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বতর্মান এমপি গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে ১৯২২ ভোট, তৃণমূল বিএনপির আব্দুর মল্লিক সোনালী আঁশ প্রতীকে ৯৪৪ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে ৬৮৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো: জহির ডাব প্রতীকে ১৮৫ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মো: মনোয়ার হোসাইন আম প্রতীকে
নিয়ে ২৫৩ ভোট পান।

Manual7 Ad Code

নির্বাচনী আইন অনুযায়ী সিলেট-২ আসনে প্রদত্ত ১ লাখ ৬ হাজার ৮৪৭ ভোটের মধ্যে ৮ শতাংশ ১৩৩৫৫ ভোট না পাওয়ায় এই ৫ প্রার্থী তাদের জামানত হারান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!