অস্ট্রেলিয়ার সাথে জয়ে পুরোনো হিসাব মিলালো অফগানিস্তান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সাথে জয়ে পুরোনো হিসাব মিলালো অফগানিস্তান

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা স্পোর্টস ডেস্ক ::  চলিত টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ২১ রানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সাথে যেন পুরোনো হিসাব চুকিয়ে নিলো আফগানিস্তান ।

গত ওয়ানডে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংস চুরমার করে দিয়েছিল আফগানদের সব স্বপ্ন। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচেও আফগানদের জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই ম্যাক্সওয়েল। ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান। কিন্তু এবার আর ভুল করেনি আফগানিস্তান।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, দুই বছর ধরে এ জয়টাই মিস করছিলেন তাঁরা। পাশাপাশি এটা যে মাত্র শুরু, সেটাও মনে করিয়ে দিলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন সেমিফাইনালে খেলার স্বপ্নের কথাও।

২১ রানে ম্যাচ জিতে নিয়ে পুরোনো হিসাবটাই যেন সমান করে দিল তারা। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, দুই বছর ধরে এ জয়টাই মিস করছিলেন তাঁরা। পাশাপাশি এটা যে মাত্র শুরু, সেটাও মনে করিয়ে দিলেন তিনি। একই সঙ্গে বলেছেন সেমিফাইনালে খেলার স্বপ্নের কথাও।

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের মাহাত্ম্য কেমন, তা জানতে চাইলে রশিদ বলেছেন, ‘এটা দল ও দেশের জন্য অনেক বড় একটি জয়। অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতি দারুণ। এটা এমন কিছু, যা আমরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে করতে পারিনি, এমনকি অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপেও করতে পারিনি।’

Manual4 Ad Code

অস্ট্রেলিয়াকে হারানোর পর এখন আফগানিস্তানের সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ আছে। রশিদও এখন সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর, ‘এটা আমাদের দেশের জন্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জয়।

Manual7 Ad Code

আফগানরা পৃথিবীর যেখানেই থাকুক, তারা এমন একটি জয়ের অপেক্ষায় ছিল। খুবই মিস করছিল। তবে এটা আমাদের জন্য মাত্র শুরু। সেমিফাইনালে খেলার সব সুযোগ আমাদের আছে।’

Manual8 Ad Code

ঐতিহাসিক এক জয় পেয়েছে আফগানিস্তান এএফপি
গ্রুপ পর্বে আফগানিস্তানের হয়ে ওপেনিং করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। পরে ভারতের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে জাদরানের পরিবর্তে ওপেন করেন হজরতউল্লাহ জাজাই। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ফিরে আসেন জাদরান। আফগানদের হয়ে দুই ওপেনারই করেছেন ফিফটি। জুটি গড়েছেন ১১৮ রানের। এ দুজনের জুটিই মূলত বদলে দিয়েছে ম্যাচের গতিপথ।

জাদরানকে ফিরিয়ে আনা নিয়ে রশিদ বলেছেন, ‘একই একাদশে ফিরে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রতিপক্ষ কে, সেটাও একটা ব্যাপার। আমরা নিজেদের সেরা একাদশ খেলাতে চাইছিলাম। ভারত ম্যাচেও একই কারণে পরিবর্তন এনেছিলাম। কিন্তু আজ আমরা আবার গ্রুপ পর্বে খেলা একাদশে ফিরে গেছি।’

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!