জুড়ীতে পাহাড় ধ্বসে বন্ধ রাস্তা চলাচল উপযোগী করলেন পর্তুগাল প্রবাসী মাহবুব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে পাহাড় ধ্বসে বন্ধ রাস্তা চলাচল উপযোগী করলেন পর্তুগাল প্রবাসী মাহবুব

  • সোমবার, ৮ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী:

Manual5 Ad Code

টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে পাহাড় ধ্বসে রাস্তায় টিলার মাটি পড়ে এক মাস যাবত যানবাহন ও মানুষের চলাচল বন্ধ ছিল। শনিবার স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে রাস্তার মাটি সরিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়। মাহবুব হাসান সাচ্চুর এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানানা এলাকাবাসী।

জানা গেছে, মাহবুব হাসান সাচ্চু উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানের প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রত্না যৌথ আর্থিক ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা। বর্তমানে সাচ্চু পর্তুগালে স্বপরিবারে বসবাস করছেন। সেখানে তিনি ব্যবসা করেন। প্রবাসে থেকেও তিনি খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছেন এবং রাস্তাঘাট মসজিদ, মন্দির নির্মাণসহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে রত্না ফুটবল খেলার মাঠে একটি বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীসহ দেশের নামকরা কয়েকটি দল অংশগ্রহণ করে। রত্না চা বাগানের সুমন রায় শিশু জানান, টিলা ধসে রাস্তা বন্ধের ব্যাপারে কচুরগুল গ্রাম থেকে কিছু লোক তার সাথে যোগাযোগ করেন। তিনি বিষয়টি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুকে জানান। পরে তার অর্থায়নের মাটি সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়েছে।

Manual6 Ad Code

মুঠোফোনে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু বলেন, ‘আমি এই এলাকার সন্তান মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে আরো বেশি কাজ করতে চাই।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!