প্রতিবেদনের ৩মাস পেরিয়ে গেলেও চালু হয়নি নিটারের ক্যাফেটেরিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

প্রতিবেদনের ৩মাস পেরিয়ে গেলেও চালু হয়নি নিটারের ক্যাফেটেরিয়া

  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

নিটার প্রতিনিধি :: ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার), ১৩ একরের উপর দাড়িয়ে থাকা ক্যাম্পাসটিতে রয়েছে একটি ক্যাফেটেরিয়া ও একটি ক্যান্টিন। ক্যান্টিন চালু হলেও ক্যাফেটেরিয়া এখনো খুলেনি, ফলে ভোগান্তিতে নিটারের সাধারণ শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

এটি নিয়ে গত ১১মে, ২০২৪ ইং জনপ্রিয় নিউজ পোর্টাল “দ্যা রাইজিং ক্যাম্পাস” এ “বন্ধ নিটার ক্যাফে, ভোগান্তিতে শিক্ষার্থীরা” হেডলাইনে নিউজ পাবলিশের তিনমাস পেরিয়ে গেলেও চালু হয়নি নিটার ক্যাম্পাসের একমাত্র ক্যাফেটেরিয়াটি। ফলে খাবারের জন্য সাধারণ শিক্ষার্থীদের যেতে হচ্ছে বাহিরে কিংবা ক্যান্টিনে যেখানে নেই স্বাস্থ্যকর পরিবেশ ও নায্য মূল্য।

Manual3 Ad Code

অন্যদিকে, দীর্ঘদিন অচল থাকার পর চালু হয়েছে নিটার ক্যান্টিন, কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় নিটার ক্যান্টিনের রান্নাঘরের পরিবেশ ও খুব নাজুক, নেই কোনো স্বাস্থ্য সচেতনতা উন্মুক্ত করে রাখা হয় খাবার সামগ্রী। খাবারের পুষ্টিগুণ নিয়ে ও সন্দিহান নিটারের সাধারণ শিক্ষার্থীরা, খাবারের দামে ও নেই অন্য ক্যাম্পাস গুলোর মতো সামঞ্জস্যতা। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তো রয়েছে ই, পাশেই অবস্থিত টিচার্স ক্যান্টিনে জেনারেটরের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের অংশে নেই কোনো জেনারেটরের ব্যবস্থা। সাধারণ শিক্ষার্থীরা এগুলোকে বৈষম্য হিসেবে দেখছেন।

আবার, ছুটির দিনগুলোতে ক্যান্টিন খোলা থাকে না, খাবারের জন্য হোস্টেলে অবস্থানকারী শিক্ষার্থীদের যেতে হয় নিটার ক্যাম্পাসের বাহিরে। সেই খাবার মান ও পরিবেশ নিয়ে শঙ্কিত নিটারের সাধারণ শিক্ষার্থীরা। এমতবস্থায়, সকল শিক্ষার্থীরা বিষয় গুলোকে কর্তৃপক্ষের চরম ব্যর্থতা হিসেবে দেখছেন, তাদের দাবি শীঘ্রই যেন ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন দুটি চালু করে সেগুলোর খাবারের মান ও দাম যেন নিয়মিত তদারকি করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!