নিটারে বিশুদ্ধ পানির সংকট স্বাস্থ্য ঝুঁকিতে  হলের শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

নিটারে বিশুদ্ধ পানির সংকট স্বাস্থ্য ঝুঁকিতে  হলের শিক্ষার্থীরা

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার); নিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানপ্রকল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক পরিচালিত। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ  (পিপিপি) প্রতিষ্ঠান হলেও চারবছরে একজন শিক্ষার্থীর বিএসসি কোর্স সম্পন্ন করতে পাঁচ লাখ একুশ হাজার টাকা খরচ করতে হয়।

Manual4 Ad Code

বর্তমানে বিএসসি কোর্সে অধ্যয়নরত পনেরো শত এর অধিক শিক্ষার্থীদের জন্য একাডেমিক-১ ও ২ এ খাবার পানির জন্য মোট চারটি ওয়াটার পয়েন্ট রয়েছে এর মধ্যে দুটি ইলেকট্রিক ওয়াটার পিওরিফায়ার, এতো সংখ্যক শিক্ষার্থীর জন্য মাত্র চারটি ওয়াটার পয়েন্টকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া, গ্রীষ্মকালে এই পয়েন্ট গুলোর পানি অত্যাধিক গরম থাকার কারনে সেগুলো পানের উপযোগী থাকে না বলে জানিয়েছেন কিছু শিক্ষার্থী।

অপরদিকে, নিটারে ক্যাম্পাসের তিনতলা বিশিষ্ট ছাত্র হোস্টেলের প্রতি তলায় রয়েছে ১১ টি করে কক্ষ, কিন্তু প্রতি তলার জন্য ওয়াটার পিউরি-ফায়ার রয়েছে মাত্র একটি করে। আবার নিচতলার পিওরিফায়ারটি ক্যান্টিনে হওয়ায় রাত ৯টার পরে সেটি বন্ধ হয়ে যায়। ফলে, খাবার পানির রয়েছে তীব্র সংকট। এছাড়া, অভিযোগ রয়েছে ফিল্টার গুলোর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার ও নিয়মিত করা হয় না।

Manual6 Ad Code

অন্যদিকে, ছাত্র হোস্টেলের বর্ধিত ভবন-১ এ প্রায় একশত শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি ওয়াটার পিউরি-ফায়ার যেটি কিনা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য বলে মনে করেন শিক্ষার্থীরা। এছাড়া দৈনন্দিন কাজে ব্যবহার্য পানির নাজুক অবস্থার কথাও জানিয়েছেন সেখানে বসবাসকারী শিক্ষার্থীরা। সেখানকার পানির টাঙ্কি নিয়মিত পরিষ্কার করা হয় না বলে পানির সাথে মরিচা, কালো পানি আসে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, এই নোংরা পরিবেশ ও পানির জন্য অনেকেই চর্মরোগে (স্ক্যাবিস) ও আক্রান্ত হয়েছেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!