কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার 

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :::শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীর সাথে সমকামিতার অভিযোগসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের দাবীর মুখে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিস্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
রোববার (২৫ আগস্ট)  দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যােলয়ে আসেন এবং তাকে বহিস্কারের এক দফা দাবীতে বিক্ষোভ করতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষনা করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে তাৎক্ষনিকভাবে সাময়িক বহিস্কার করেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে যেমন অশোভন আচরন করতেন তেমনি সহকারী শিক্ষকদের সাথেও অশোভন আচরন করতেন। এমনকি প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাত করার কারনে প্রতিবাদ করলে শিক্ষকদের শারীরিক নির্যাতন করতেন।
এছাড়া এক ছেলে শিক্ষার্থীকে ভিডিও কলে অনৈতিক কাজের প্রস্তাব দেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। তার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে উঠে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শিক্ষার্থী, শিক্ষকের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!