কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে আবারও পানি বৃদ্ধি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে আবারও পানি বৃদ্ধি

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
কুড়িগ্রাম :: ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি হয়ে বাড়ী ঘরে উঠতে শুরুর দৃশ্য। ছবি :: প্রতিনিধি

Manual8 Ad Code

রতি কানন্ত রায়, কুড়িগ্রাম :: উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বর্ষনে কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে ১০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। আমন ক্ষেতসহ মরিচ, বেগুন, পটলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। উপজেলার মুদাফৎকালিকাপুর, নটার কান্দি, বড় চর, উত্তর খাউরিয়া, দক্ষিণ খাউরিয়া, ফেইচকা, রাজারভিটা, পুটিমারী কাঁজল ডাঙ্গা, পাত্রখাতা এসব এলাকার লোক জন পানি বন্দী হয়ে পড়েছে।

Manual5 Ad Code

অসময়ের বন্যায় চাচলার বিল, সিংরিয়া, পেদিখাওয়া, মাইলডাঙ্গা, হণ্যের বন্দসহ চরাঞ্চলের উঠতি আমন ক্ষেতসহ বিভিন্ন তাল ক্ষেত পানিতে তলিয়ে গেছে। চাচলার বিলের আমন চাষী তৈয়ব আলী (৭০) জানান, কয়েক দফা বন্যায় আমন বীজ তলা নষ্ট হয়ে যাওয়ায় অন্য এলাকা থেকে চরা মূল্যে চারা এনে রোপন করেছি, সেটাও আবার বন্যার পানিতে তলিয়েগেছে। পাত্রখাতা এলাকার মরিচ চাষী নজরুল ইসলাম (৬০) জানান, মরিচের ক্ষেত সহ বেগুনের ক্ষেত তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

পাউবোর কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল হক জানান, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ৮সেঃ মিঃ পানি বৃদ্ধি পেয়ে বিপদ সিমার ৩ সেঃ মিঃ উপর দিয়ে বইছে।

আরকেআর/জেএইচজে

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!