ফুলবাড়ীতে ব্রিজের পাশে সাঁকো : ভাঙ্গামোড়ে ভাঙ্গা রাস্তায় ভোগান্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

ফুলবাড়ীতে ব্রিজের পাশে সাঁকো : ভাঙ্গামোড়ে ভাঙ্গা রাস্তায় ভোগান্তি

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২০
ফুলবাড়ী :: ভাঙ্গামোড়ে ভাঙ্গা রাস্তায় সাঁকো দিয়ে পারাপারে ভোগান্তি। ছবি :: প্রতিনিধি ।

Manual7 Ad Code

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় হতে রাঙ্গামাটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটির বেহালদশা।প্রতিবছর বর্ষায় চরম ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়তকারীদের। সবশেষ বন্যায় পানিতে তলিয়ে গোটা রাস্তাটিতে সৃষ্টি হয়েছে খানা-খন্দ, প্রায় ২৫ মিটার অংশ স্রোতের তোড়ে ভেঙ্গে যাওয়ায় বর্তমানে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাটি কাঁচা হলেও অত্র এলাকার মানুষের জীবন জীবিকায় যথেষ্ট গুরুত্ব বহন করে।রাস্তাটির আশপাশের গ্রামগুলির ১৫ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে পুরোপুরি নির্ভর করতে হয় এ রাস্তার উপড়।

Manual5 Ad Code

চলাচলে চরম ভোগান্তি নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়ত করতে হয়- রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি কাছিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, কাগজীপাড়া সিদ্দিকিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা, সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের। তাছাড়াও রাঙ্গামাটিতে অবস্থিত আবাসনে (গুচ্ছ গ্রাম) এবং রাঙ্গামাটি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুদের এ রাস্তাদিয়ে যাতায়ত করতে হয় ।রাস্তার বেহালদশায় সকল প্রকার যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় বর্তমানে তাদেরকে পায়ে হেটেই ক্লিনিকে যেতে হয়। গুরুতর অসুস্থ্য রোগীকে হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। উৎপাদিত কৃষি পণ্য বিক্রয় ও দৈনন্দিন চাহিদা পূরণে অত্র এলাকাবাসীকে এ রাস্তা দিয়েই পার্শ্ববর্তী খোলার হাট বাজার,খোঁচাবাড়ী বাজার, নেওয়াশী বাজার, পাখির হাট বাজার, রাঙ্গামাটি বাজার, খড়িবাড়ি বাজার ও উপজেলা সদরে যেতে হয়।

Manual8 Ad Code

এলাকাবাসী,সবুর সরদার, দেলোয়ার হোসেন, তৈয়ব আলী, বেলাল হোসেন, আজিজুল হক, আমিনুুল ইসলাম বলেন -আমরা প্রতি বছর বর্ষায় এ রাস্তাটির কারণে চরম ভোগান্তির শিকার হই।বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।থমকে গেছে আমাদের স্বাভাবিক জীবন-যাপন।
এ সময় ১৫ হাজারেরও বেশি মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির দ্রুত মেরামতেরও দাবি জানান তারা।

রাস্তাটির এমন বেহালদশার সত্যতা স্বীকার করে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বলেন-আমি ব্যক্তিগত অর্থায়নে এলাকার জনগণকে সাথে নিয়ে রাস্তাটির ভাঙ্গা অংশে বাঁশের সাঁকো দিয়েছি। পুরো রাস্তাটি সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Manual7 Ad Code

এমএইচএসএল/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews