জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে হেলথ কার্ড বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে হেলথ কার্ড বিতরণ

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের উদ্যোগে ও মডার্ন মেডিকেল সার্ভিসেস’র সহযোগিতায় হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মডার্ন মেডিকেল সার্ভিসে’র অফিসে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহিনের সঞ্চালনায় উক্ত হেলথ কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

Manual7 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা দূর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মডার্ন মেডিকেল সার্ভিসেস’র ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আজিজি, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রামেন্দ্র সিংহ, দৈনিক সকালের সময় জুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ও জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।

এসময় বক্তারা জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর মেডিকেল ক্যাম্প ও করোরাকালীন কার্যক্রমসহ সকল সামাজিক কার্যক্রমের জন্য জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এবং অতীত ও বর্তমানের ন্যয় অদূর ভবিষ্যতেও জুড়ী উপজেলা ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!