ছাতকে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে ত্রিমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার ২৩ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান।

Manual6 Ad Code

নিহতরা হলেন-ছাতক উপজেলার করছখালী গ্রামের হুমায়ুন রশিদ (২৫) ও শাহিন মিয়া (২২)। এ ঘটনায় হোসাইন আহমদ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কয়েক মাস আগেও একই সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

Manual3 Ad Code

ওসি মো. মোখলেছুর রহমান জানান, যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!