কুলাউড়ায় এক যুবতী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ৩ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় এক যুবতী গণধর্ষণের শিকার : অভিযুক্ত ৩ জন আটক

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ১৭ বছরের এক যুবতী ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয় লোকজন ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষিতা নিজে বাদি হয়ে সৎপিতাসহ ৫ জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বাসিন্দা ও যুবতী কুলাউড়া পৌরশহরের জয়পাশা গ্রামে তার সৎবোনের বাড়ি বেড়াতে আসেন। যুবতীর সৎপিতা ইমরান হোসেন বেড়ানোর কথা বলে মঙ্গলবার রাত ৭টায় শহরের স্টেশন রোডে সোনালী ব্যাংকের নিচে নিয়ে আসেন। সেখানে তিনি ৩ হাজার ১ শত টাকা নিয়ে কাশেম আলী ও তার অপর ২ সহযোগির সাথে সিএনজি অটোরিক্সায়য় তুলে দেন। সিএনজি অটোরিক্সা করে রাত ১০ টায় কর্মধা ইউনিয়নের পাহাড়ী এলাকা মনছড়া গ্রামের জনৈক কাদির মিয়ার পরিত্যক্ত বাড়িতে নিয়ে কাশেম আলী ও তার ২ সহযোগি মিলে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual2 Ad Code

এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাড়িটি অবরুদ্ধ করে এবং ঘটনার সাথে জড়িত যুবতীসহ ৩ যুবকে আটক করে। এসময় বিক্ষুব্ধ জনতা ৩যুবকেকে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ১৪ অক্টোবর বুধবার সকাল ১০ টায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসানসহ ফোর্স ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন যুবতীসহ অভিযুক্ত ৩ যুবককে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ কুলাউড়া উপজেলার কুটাগাঁও গ্রামের সৈয়দ আলীর ছেলে কাশেম আলী (২৩), গাজীপুর গ্রামের আসকর আলীর ছেলে আরজান আলী (২৪) ও ঝন্টু সুত্রধরের ছেলে রাজেস সুত্র ধর ওরফে পাপ্পু (২১) কে আটক করে। মামলার প্রধান আসামী সৎপিতা ইমরান হোসেন ও অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক পলাতক রয়েছে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের শিকার যুবতী নিজে বাদী হয়ে তার সৎপিতাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন। যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে এবং আটক ৩ যুবককে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!