হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বড় ভাইয়ের কেটে রাখা গাছ দিয়ে বেড়া নির্মাণ করছিলেন ছোট ভাই। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জসিম মিয়া গাছের ডাল দিয়ে এক বাড়িতে বড় ভাই রুয়েল মিয়াকে খুন করেন।

Manual4 Ad Code

নিহত মো. রুয়েল মিয়া (২৪) চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। ঘাতক জসিম মিয়াকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। বুধবার গাছের অংশ ব্যবহার করে রুয়েলের ছোট ভাই জসিম মিয়া বেড়া নির্মাণের কাজ শুরু করেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তাদের মধ্যে মারামারি বেধে যায়। একপর্যায়ে জসিম মিয়া গাছের ডাল দিয়ে বড় ভাই রুয়েল মিয়ার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে রুয়েল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

Manual4 Ad Code

স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে বুধবার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যেই বুধবার রাত ১০টার দিকে সিলেট নুরজাহান ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!