জুড়ীতে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ লুজু খানের আক্রমণ থেকে বাচঁতে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

জুড়ীতে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ লুজু খানের আক্রমণ থেকে বাচঁতে সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জুড়ীতে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ লুজু খান এর আক্রমণ থেকে বাচঁতে সংবাদ সম্মেলন। আজ বৃহস্পতিবার( ১৫ ই অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করেন জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বৃদ্ব মৃত হাছন খান এর পুত্র মোঃ লতিফ খান। তিনি অভিযোগ করে বলেন,একই গ্রামের মৃত মন্তাজ খান এর পুত্র লুজু খান এলাকার কুখ্যাত একজন চাদাঁবাজ। সে প্রায় ৪/৫ মাস আগে থেকে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। গত ২০১২ সালে স্থানীয় মানিকসিংহ বাজারে আমি গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় হাইকোর্টের অনুমতি নিয়ে আমার নিজ মালিকানাধীন জায়গায়( যার দাগ নং ৯৩৩৩) সমিল চালাচ্ছি। অথচ লুজু খান আমার কাছে টাকা দাবি করে বলে টাকা না দিলে আমি সমিল চালাতে পারবো না। এমনকি অনেক বার আমার সমিলের কর্মচারীদের বিভিন্ন রকম হুমকি প্রদান করে আসছে। গত ১৮ ই মে ২০২০ইং আমাকে আবার প্রাণনাশের হুমকি দিয়ে সমিলে কর্মচারীদেরকে কাজ বন্ধ করার হুমকি প্রদান করে। তার ভয়ে আমার সমিলের কর্মচারী দীর্ঘদিন কাজে না আসায় সমিল টি বন্ধ থাকে। ঐ দিন আমি জুড়ী থানায় একখানা অভিযোগ দাখিল করিলে তারা তদন্তের জন্য আদালতে প্রেরণ করেন। গত ১৮ ই জুন আমি জুড়ী থানায় মৌখিক অনুমতিতে আবার সমিল চালু করি। অভিযুক্ত লুজু খান কে চাঁদা না দেয়ায় সে আমার স-মিলের বিরুদ্ধে বন বিভাগের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামিদপুর গ্রামের মুরব্বী সোলাইমান খান, ছালেক মিয়া, ইলিয়াছ খান, সমিলের সাবেক কর্মচারী হারিছ আলী,মো মতলিব মিয়া, জামাল মিয়া, গিয়াস মিয়া, সালমান খান প্রমুখ।
তিনি আরও বলেন, লুজু খান একজন খারাপ প্রকৃতির লোক। সে আগেও তার জন্মদাতা বাবা এবং আপন মামাকে হত্যা করে দীর্ঘদিন জেল খাটে। জেল থেকে বেরিয়ে এসে আবার এসব অপকর্ম করে আসছে এলাকায়। তার বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সে প্রাণে মারার হুমকি দেয়। তিনি বলেন, আমি গরীব অসহায় মানুষ। এই সমিল চালিয়ে জীবন নির্বাহ করে আসছি।আমি ও আমার পরিবার তার ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!