৪৭ বছরের আক্ষেপ গোচাতে যে সমীকরণের সামনে বাংলাদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

৪৭ বছরের আক্ষেপ গোচাতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা স্পোর্টস ডেস্ক::  আজ থেকে ৪৭ বছর আগে এশিয়ান কাপে খেলে ছিলো বাংলাদেশ। ১৯৮০ সালে প্রথম ও শেষবারের মতো মহাদেশীয় আসর এশিয়ান কাপে অংশ নেয়ার পর আবার সেই সুযোগ কড়া নারছে দেশের ফুটবল অঙ্গনের। এরপর অনেকগুলো আসর কেটে গেছে। কিন্তু এশিয়ান কাপে আর খেলা হয়নি বাংলাদেশের। তবে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার সুযোগ এবার সামনে।

এই স্বপ্ন আরও বড় হয়েছে হামজা চৌধুরীর মতো একঝাঁক প্রবাসী ফুটবলারের আগমনে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচেই ভারতকে আটকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি ছিল ভারতের মাঠে, মার্চে অনুষ্ঠিত হয়, আর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেই ড্রই খুলে দিয়েছে বাংলাদেশের স্বপ্নের দুয়ার।

Manual8 Ad Code

তবে কাজটা সহজ নয়। তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে গ্রুপে। তাহলেই মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ। তবে আবার একদমই অসম্ভবও নয়। বাংলাদেশের গ্রুপ ‘সি’-তে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। ফিফা র‍্যাঙ্কিংয়ে এই তিন দল বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারত ১২৭, হংকং ১৫৩, সিঙ্গাপুর ১৬১ নম্বরে। আর বাংলাদেশ ১৮৩ নম্বরে।

Manual5 Ad Code

তবে র‍্যাঙ্কিংকে শুভঙ্করের ফাঁকি প্রমাণ করে বাংলাদেশ তো ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়েছিল তাদেরই মাঠে। ভারতের বিপক্ষে পারলে তাদের চেয়ে পিছিয়ে পড়া হংকং আর সিঙ্গাপুরকে কেন হারানো যাবে না?

Manual6 Ad Code

২০২৭ এশিয়ান কাপে ২৪টি দল খেলবে। এর মধ্যে স্বাগতিক সৌদি আরব নিশ্চিত। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড হিসেবেই এশিয়ান কাপের বাছাইপর্বও চলছে। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেসব দল বাদ পড়েছে, তারা তৃতীয় রাউন্ডে আবারও সুযোগ পেয়েছে।

Manual1 Ad Code

তৃতীয় রাউন্ডে এখন পর্যন্ত বাংলাদেশের সি গ্রুপের সব দল খেলেছে একটি ম্যাচ। দুই ম্যাচই গোলহীন ড্র হওয়াতে সবার পয়েন্ট সমান। বাংলাদেশের হাতে আছে এখনো পাঁচটি ম্যাচ। আজ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর আছে আরও চারটি ম্যাচ – হংকংয়ের সঙ্গে দুটি, ভারতের সঙ্গে একটি, এবং আবার সিঙ্গাপুরের সঙ্গে একটি ম্যাচ। সেসব ম্যাচে ইতিবাচক ফল নিয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলেই ৪৭ বছর পর আবারও এশিয়ান কাপে দেখা যেতে পারে বাংলাদেশকে। হামজারা পারবেন তো?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!