কুলাউড়া পৌরশহরে স্কুলছাত্রীর পর এবার যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়া পৌরশহরে স্কুলছাত্রীর পর এবার যুবকের আত্মহত্যা

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual1 Ad Code

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে এবং পকেটে আরেকটি চিরকুট রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক। রোববার (০৬ জুলাই) রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে প্রকাশের প্রায় ৩ ঘন্টা পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরৎহাল রিপোর্টকালে পকেটে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিলো, পরিবারের সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না। বিষয়টি অনেক চেষ্টা করেও মিমাংসা করা সম্ভব হচ্ছিলো না। ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা ফিক্স ডিপোজিট রাখা। সেই টাকাগুলো আমার ছেলেকে দিও।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুইদিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’

Manual7 Ad Code

উল্লেখ্য, এরমাত্র ০৪ দিন আগে কুলাউড়া পৌরশহরের উছলাপাড়ায় সুরাইয়া ইয়াছমিন রুহি (১৬) নামক এক স্কুলছাত্রীর লাশ ০৩ জুলাই বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী রুহি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!