আত্রাইয়ে জুলাই যোদ্ধাদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে জুলাই যোদ্ধাদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শাকিল আনোয়ার ও শহিদ শেখ ফাহমিন জাফরের কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাকিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের কবরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান।

Manual4 Ad Code

এসময় রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ (তদন্ত) কাওসার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রশেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাকিলের পিতা আবেদ আলী, শহিদ শেখ ফাহমিন জাফরের মাতা কাজী লুলুল মাখমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!