কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা

  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা,কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তথা সিলেটি ট্রেনযাত্রীরা বৃহস্পতিবার ০৭ আগস্ট স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ৮ দফা দাবি ঘোষণা করেন। এছাড়া ০৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনে এক মানব বন্ধন কর্মসূচি আহবান করেছে।

ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

Manual4 Ad Code

ট্রেন যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলনে কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে দাবিদাওয়া উত্থাপন করেন এম আতিকুর রহমান আখই। সহমত ব্যক্ত করে বক্তব্য দেন খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ প্রমুখ।

শনিবারের মানববন্ধনে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহনের উদাতত্ আহ্বান জানান সমন্বয়করা।#

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!