কুড়িগ্রামে গৃহবধূকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে গৃহবধূকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual3 Ad Code

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামে এক গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় টগরাইহাট বাজার ও মাধাই মন্ডলপাড়া এলাকায় স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

ভুক্তভোগী ঝর্ণা বেগমের ওপর যে নির্যাতন চালানো হয় তা ছিল পৈশাচিক। অভিযোগ অনুযায়ী, ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের পর সর্বশেষ তাঁর যৌনাঙ্গে মরিচের বাটা ঢেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা বেগমের স্বামী রফিকুল ইসলাম প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দা সুজন বলেন, “এভাবে কোনো নারীকে নির্যাতন মেনে নেওয়া যায় না। আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।” ফাহিম আকতাব সাদ বলেন, “এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তির জোর দাবি জানাচ্ছি।” সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

Manual4 Ad Code

এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহল থেকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!