ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সোহানুর রহমান এবং বক্তব্য রাখেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজসহ আরও অনেকে।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাদের অভিযোগ, এই কার্যালয়ের মাধ্যমে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া, সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অসামাজিক কার্যক্রম বৈধ করার চেষ্টা চালানো হবে। এছাড়া মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচারে প্রভাব পড়তে পারে, যা অপরাধ প্রবণতা বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে।

Manual8 Ad Code

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে ধর্মীয় অবমাননার ঘটনায় জাতিসংঘ বরাবরই নীরব থেকেছে। এতে দেশে শাতিমদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এ ধরনের কার্যালয় স্থাপন করা হয়। বাংলাদেশে এমন কার্যালয় হলে রাষ্ট্রের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

Manual2 Ad Code

সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন, নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল করা। সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট নিশ্চয়তা প্রদান। ##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!