সিলেটবাসীর ৮দফা দাবি গণদাবিতে রূপ নিচ্ছে : কুলাউড়ার টিলাগাঁও স্টেশনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

সিলেটবাসীর ৮দফা দাবি গণদাবিতে রূপ নিচ্ছে : কুলাউড়ার টিলাগাঁও স্টেশনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ টিলাগাঁও স্টেশন চালুসহ সিলেটবাসীর ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিশাল মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। টিলাগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের আয়োজনে ও ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আল আমিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অকিখির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা ও ৩ বারের সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহ সভাপতি গোলাম শাহ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা আল ইসলাহর যুগ্ম সম্পাদক মাওলানা এম এ শহীদ, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বেগ, ৬নং ওয়ার্ডের সদস্য কয়ছর রশীদ, সাবেক ইউপি সদস্য দেওয়ান মো. চান্দ আলী, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল ওদুদ চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি সৈয়দ এমরান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনিছুর রহমান লকুছ, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, সমাজসেবক মাওলানা হারুন অর রশীদ, আতাউর রহমান মনাফ, সৈয়দ আব্দুল মতিন, লালপুর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আতিকুর রহমান, স্বাগত বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

অসুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, সাংবাদিক এমএ কুদ্দুছ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদ ও কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক আল আমিন।

সভায় বক্তারা বলেন, দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সিলেটবাসী এই গণদাবী না মানলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সড়ক পথ উন্নয়নের নামে অচল করে রাখা হয়েছে। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুণ নয়তো কড়া মাশুল গুনতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, সিলেট নিয়ে রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইতোমধ্যে কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল এবং কুলাউড়ার ভাটেরা এবং সর্বশেষ টিলাগাঁও ইউনিয়নে ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews