হেলিকপ্টার বাবলু হয়ে উঠার গল্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

হেলিকপ্টার বাবলু হয়ে উঠার গল্প

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
হেলিকপ্টার বাবলু’

Manual3 Ad Code

দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও হেলিকপ্টার বাবলু নামে পরিচত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সন্তান মোহাম্মদ বাবলু আহমেদ। অন্যদিকে নো লুক হেলিকপ্টার শর্ট মারতেও পারদর্শি বাবলু। বাংলাদেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল-সবখানেই এখন টেপ টেনিস ক্রিকেটের দাপট। গ্রামের হাট-বাজার কিংবা শহরের গলি-মাঠ যেখানেই খেলা হচ্ছে, ক্রিকেট প্রেমীদের ঢল নামে টেপ টেনিস ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র  হেলিকপ্টার বাবলুর খেলা দেখতে।

Manual8 Ad Code

ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয় করা হেলিকপ্টার শট বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছিল। ধোনির সেই শটের অনুপ্রেরণায় বাবলুও শুরু করেন নিজের যাত্রা। অসংখ্যবার ব্যর্থ হলেও থেমে যাননি তিনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে শটটি আয়ত্ত করার পর এলাকায় ‘হেলিকপ্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিতি পান তিনি।
বাবলু বলেন, “শুরুতে হেলিকপ্টার শট খেলতে গিয়ে ব্যর্থ হওয়ায় অনেকে হাসাহাসি করত। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রতিদিন প্র্যাকটিস করেছি। এখন আলহামদুলিল্লাহ, মানুষ আমার নামেই সেই শটটাকে চেনে।”

Manual6 Ad Code

শুধু হেলিকপ্টার শট নয়, গতিময় ব্যাটিং ও দক্ষতায়ও মাঠ কাঁপান বাবলু। এজন্য এলাকাবাসী তাকে স্নেহ করে ডাকে ‘সিলেট এক্সপ্রেস’। তারকা হয়ে ওঠার গল্পটা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নিজের খেলার ভিডিও ফেসবুকে আপলোড করতেন তিনি। এক জন্মদিনে তার এক বন্ধু “হ্যাপি বার্থডে হেলিকপ্টার বাবলু” লিখে একটি ভিডিও পোস্ট করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মিলিয়নের বেশি ভিউ হওয়া সেই ভিডিও থেকেই জন্ম নেয় নামটি ‘হেলিকপ্টার বাবলু’।
বাবলুর মতে, বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেট এখন সোনালী সময় পার করছে। তিনি বলেন, “এখন টেপ টেনিস শুধু আনন্দের নয়, অনেকের জীবিকারও অংশ। কেউ চিকিৎসার খরচ জোগাচ্ছে, কেউ বাড়ি বানাচ্ছে এই খেলা থেকে। এটা সত্যিই আনন্দের।”

Manual1 Ad Code

বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বাবলুর জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলা প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছেন তিনি। মাঠে নামলেই ভিড় জমে যায় দর্শকদের। ভক্তরা ছবি তোলে, অটোগ্রাফ নেয়, তাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসে।

Manual6 Ad Code

বাবলুর কাছে মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। তার ভাষায়, “টাকা-পয়সা, নাম-যশ—এসব একসময় আসে, আবার যায়ও। কিন্তু মানুষের ভালোবাসা থাকলে সব থাকে। আমি কৃতজ্ঞ, দেশের গ্রাম থেকে শুরু করে বিদেশের মাটিতেও সবাই আমাকে ‘হেলিকপ্টার বাবলু’ নামে চেনে।

লেখা: রফিকুল ইসলাম জসিম (টি স্পোর্টস ভিডিও অবলম্বনে লেখা)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!