করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়াল

  • রবিবার, ১ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual2 Ad Code

করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১২ লাখ মানুষ। সর্বনাশা করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে গোটা বিশ্বে। ১১ মাসেও এর দাপট এতটুকু কমেনি। বিশ্বের কোনো কোনো দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

Manual5 Ad Code

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী ৪ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৩৯৭ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৬৬৭ জন।

করোনা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৯৪ লাখ ২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন।

যুক্তরাষ্ট্রের পরই আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন। মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৪৯ জন। মোট সুস্থের সংখ্যা ৭৪ লাখ ৮৯ হাজার ২০৩।

মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫। এর মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, শনিবার পর্যন্ত মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯২৩ জন। এখন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা ধরা পড়ে। গত ১১ মাসে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর নাম। মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডসহ কয়েকটি দেশ ফের লকডাউন ঘোষণা করেছে। এদিকে সেকেন্ড ওয়েভের সংক্রমণ দ্রুত বাড়ছে আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় দেশগুলোতেও।

Manual2 Ad Code

চলতি বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews