জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণের অভিযোগ

  • মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে সরকারি চাকুরী বিধিমালা অমান্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত সংসদ সদস্যের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ ওঠেছে তিনজন শিক্ষকের বিরুদ্ধে। এদের দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন আব্দুর রহিম নামে জুড়ী উপজেলার একজন ভোটার। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে সহকারি রিটার্নিং অফিসার (জুড়ী ইউএনও), উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে।

সরকারি কর্মচারীদের যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহণ চাকুরিবিধি অনুযায়ি শাস্তিযোগ্য অপরাধ।

Manual2 Ad Code

অভিযুক্ত শিক্ষকরা হলেন- জুড়ী মহাদেববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ ও হাজী সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন।

Manual1 Ad Code

লিখিত অভিযোগে আব্দুর রহিম জানান, মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে প্রচার-প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন প্রাইমারি প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আজিজ এবং মাধ্যমিকের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন। যা স্পষ্টতই সরকারি চাকুরী বিধিমালা ও নির্বাচন কমিশন প্রণীত নির্বাচনী আচরণবিধির সম্পুর্ণ পরিপন্থী।

এব্যাপারে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেলের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি বলেন, সহকারী রির্টানিং অফিসার এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!