জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

মৌলভীবাজার জুড়ী উপজেলায় ১১ নভেম্বর বুধবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোখলেছ মিয়া (৩০)। তিনি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাগটেকা গ্রামের ছমদ মিয়ার ছেলে। সন্ধ্যা র‌্যাব জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক মাদক ব্যবসায়ীকে জুড়ী থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল বুধবার বিকেলে জুড়ী উপজেলা সদরের বিসমিল্লাহ পশু খাদ্য বিতানের পিছন থেকে ১৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোখলেছ মিয়াকে আটক করে। পরে র‌্যাব জুড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক মোখলেছ মিয়াকে জুড়ী থানায় হস্তান্তর করে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, র‌্যাবের মামলায় আটক মোখলেছ মিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!