নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ ছাতকে পি‌ডি‌বির সহকা‌রি প্রকৌশলী‌কে অ‌নিয়ম দুর্নী‌তির অভি‌যো‌গে সুনামগঞ্জ বদলী বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে এক বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অবহেলিত গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘ জীবনের ত্যাগ, সামাজিক অবদান এবং নিষ্কলুষ জীবনযাপনের স্বীকৃতিস্বরূপ ট্রাস্টের পক্ষ থেকে এই সম্মাননার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আনুষ্ঠানিকভাবে মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস; জন্ম ১৯১৭ খ্রি.) হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু), ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সভাপতি দেবাশীষ দাশ রতন, সহ-সভাপতি সাগর দাশ জনি, সদস্য জয়ন্ত কুমার দাশ জয়, ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর সহ-সভাপতি খোকন দাশ ও দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ। এসময় উপস্থিত ছিলেন- মুকুন্দ চন্দ্র দাসের (বটু দাস) বড়ো ভাইয়ের স্ত্রী ও ভাতিজা ক্ষেত্রমোহন দাস।
সম্মাননা প্রদানকালে উপস্থিত বক্তারা বলেন, শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস আমাদের সমাজের এক জীবন্ত ইতিহাস। সারাজীবন অবিবাহিত (চিরকুমার) থেকে তিনি নিজেকে যেভাবে সমাজ ও মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত অনুকরণীয়। প্রচারবিমুখ এই গুণী মানুষকে সম্মানিত করতে পেরে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ নিজেরাও গর্বিত। এ ধরণের উদ্যোগ গ্রামীণ জনপদে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। সম্মাননা প্রাপ্তির পর আবেগঘন অনুভূতি প্রকাশ করে শতবর্ষী মুকুন্দ চন্দ্র দাস (বটু দাস) ট্রাস্টের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও আশীর্বাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ব্রিটিশ আমলের খ্যাতিমান ব্যক্তিত্ব দ্বয় ও পঞ্চায়েত প্রধান শ্রীমান সনাতন দাস এবং শ্রীমান দীননাথ দাসের স্মৃতি রক্ষার্থে গঠিত ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষা, ক্রীড়া, মেধা অন্বেষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়ে আসছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!