কুলাউড়ায় সরকারী ঘরের তালিকায় নাম দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন অফিস সহায়ক রুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ায় সরকারী ঘরের তালিকায় নাম দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন অফিস সহায়ক রুনা

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক রুনা বেগমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারী ঘরের তালিকায় নাম সংযুক্ত করে দেয়ার জন্য বেশ কয়েকজন হতদরিদ্র মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে ১০-১২ জন মহিলা এসে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীকে বিষয়টি জানালে তাৎক্ষনিক কয়েকজনের টাকা ফেরৎ দেন রুনা।

উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর এলাকার বাসিন্দা হোছনারা বেগম বলেন, তিনি বিভিন্ন কাজে উপজেলা পরিষদে আসা-যাওয়া করেন। এই সুবাদে পরিচয় হয় ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক রুনা বেগমের সাথে। এই সুবাদে রুনা বেগম তাকে বলেন, এলাকায় হতদরিদ্র মহিলা থাকলে তাদের নাম তিনি সরকারী পাকা ঘরের তালিকায় তুলে দিতে পারবেন। বিনিময়ে তাকে জনপ্রতি ১ হাজার টাকা করে দিতে হবে। এই কথা শুনে হোছনারা বেগম সাদিপুর ও মীরশংকর এলাকার ২০ জন হতদরিদ্র মহিলার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জনপ্রতি ১ হাজার করে ২০ হাজার টাকা রুনা বেগমের হাতে তুলে দেন। সেখান থেকে রুনা বেগম যাতায়াত খরচের জন্য হোছনারাকে কিছু টাকা দিয়েছেন। কিন্তু টাকা নেয়ার ৩ মাস পর থেকে রুনা বেগম তাকে কোন পাত্তাই দিচ্ছেননা। অফিসে আসলেই এই সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে বলে ফিরিয়ে দেন। এলাকার মহিলাদের বকাঝকা সইতে না পেরে নিরুপায় হয়ে ইউএনও মহোদয়ের শরনাপন্ন হয়েছেন।

Manual1 Ad Code

একই ইউনিয়নের মীরশংকর এলাকার বাসিন্দা রুবেনা বেগম, আছলিমা বেগম, আমেনা বেগম, রেনু বেগমসহ উপস্থিত ৮-১০ জন মহিলা জানান, তারা সকলেই পৃথকভাবে ১ হাজার থেকে ৩ হাজার টাকা করে রুনা বেগমের কাছে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারী ঘরের তালিকায় তাদের নাম তুলে দিবেন। তারা সকলেই পাকা ঘর পাবেন। কিন্তু এখন রুনা বেগম টালবাহানা শুরু করায় তারা ইউএনও মহোদয়ের কাছে বিষয়টি জানাতে এসেছেন। বিষয়টি নিয়ে তারা লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে এই রুনা বেগমের আরও নানা অপকর্মের গোঞ্জন রয়েছে মানুষের মাঝে। পার্শ্ববর্তী উপজেলা শ্রীমঙ্গলের বাসিন্দা রুনা বেগম ২০১৩ সালে কুলাউড়ায় যোগদানের পরপরই নানা অপকর্মে জড়িয়ে পড়েন। নিজের উর্ধ্বতন কর্মচারিদের অনেক সময় কোন পাত্তাই দেননা। সরকারের উপর মহলে তার নিজস্ব লোক আছে, এমনটি প্রচার করে অফিসে নিজের মনমর্জি আসা-যাওয়া এবং চলাফেরা করেন। তার দম্ভোক্তিমুলক কথার স্রোতে অনেকেই তার সাথে তর্কে জড়ানোর সাহস করেননা।
এব্যাপারে ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক রুনা বেগম ২০ হাজার টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি তাদের কাছ থেকে ১হাজার ৯শ টাকা নিয়েছিলাম। কিন্তু স্যারের কাছে বিচার দেয়ায় সেই টাকাগুলো আবার ফেরৎ দিয়ে দিছি।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, কয়েকজন মহিলা এসে বিষয়টি বলার পর রুনা বেগমকে (টাকা নিয়ে থাকলে) তাৎক্ষনিক তাদের টাকা ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!