কুলাউড়ায় ধর্ষণসহ ৬ মামলার পালাতক আসামী বাবলু জেলহাজতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় ধর্ষণসহ ৬ মামলার পালাতক আসামী বাবলু জেলহাজতে

  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চিহ্নিত সস্ত্রাসী ধর্ষণসহ ৬ মামলার পলাতক আসামী মো. বাবলু (৩০)কে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। তার আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুকশিইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মো. বাবুল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৫টি মারামারির মামলা ও একটি ধর্ষণসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।

গত ০১ জুলাই রাতে বাবলু ও তার অপর সহযোগি মিলে পাশর্^বর্তী গ্রামের ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। ওই কিশোরিকে রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভোরের আলো ফোটার আগেই কিশোরির মুখ বেঁধে বাড়ির পাশে ফেলে যায় বাবুল ও তার সহযোগি। ঘটনার পর ০৩ জুলাই ওই কিশোরি নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মো. বাবলু ও তার সহযোগি পলাতক ছিলো।

Manual4 Ad Code

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল জানান, ধর্ষণের ঘটনার পর থেকে বাবলু পলাতক ছিলো। ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার একটি মারামারি মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ধর্ষণ মামলার নোটও দ্রুত আদালতে পাঠাবেন বলে জানান তদন্তকারী কর্মকর্তা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!