জুড়ীতে চাচাতো ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ীতে চাচাতো ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার!

  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার ::

মৌলভীবাজারের জুড়ীতে এক শিশুকে অপহরণ করে তার আপন চাচাতো ভাই। পরে মুক্তিপণ দাবি করা হয় শিশুর পিতার কাছে। অবশেষে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারী সেই চাচাতো ভাইকে আটক করেছে।

জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের শিশুপুত্র সোহান আহমদ (১১) মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুজির পর সোহানের বাবা জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Manual6 Ad Code

পরে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সোহানের চাচাতো ভাই জাহিদ হাসান মুন্না (২৫) সোহানের পিতা ফখরুল ইসলামকে ফোন করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি জুড়ী থানাকে জানান। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মুন্নার অবস্থান নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানাকে বিষয়টি অবগত করে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেকের নেতৃত্বে পুলিশ বুধবার বিকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু সোহানসহ মুন্নাকে আটক করে। রাতে তাদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!