কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের আর্থিক অনুদান প্রদান

  • শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালী প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের অসুস্থ রানু বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার ১২ ডিসেম্বর দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুদান বিতরণ অনুষ্ঠানে বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের অনুদান বিতরণ কমিটির সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক মাহফুজ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহী।

Manual1 Ad Code

এসময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আমীন বখ্শ, মহাসচিব মিলন আহমদ, সদস্য সচিব মোঃ মাসুক আহমদ।

উল্লেখ্য, চলতি বছরে অক্টোবর মাসে প্রবাসীদের কল্যাণ ও দেশের অসহায়-দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠিত হয় বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন নামে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। সংগঠনের প্রথম সেবামূলক কার্যক্রম হিসেবে কুলাউড়া সদর ইউনিয়নের হরিপুর গ্রামের অসহায় রানু বেগমকে চোখের অপারেশনের জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কারণ দীর্ঘদিন থেকে ওই মহিলা চোখের সমস্যায় ভূগছিলেন। বর্তমানে ১৪টি দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে সংগঠনের কার্যক্রম চলছে। আগামীতে আরও বিভিন্ন দেশের প্রবাসীদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করা হবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আমীন বখ্শ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!