কুলাউড়ায় স্ত্রী হত্যার ছ’মাস পর স্বামী আটক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ায় স্ত্রী হত্যার ছ’মাস পর স্বামী আটক!

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

আবদুল আহাদ ::

কুলাউড়ায় নিজের স্ত্রীকে হত্যার পর বিবস্ত্র দেহ ঘরের মেঝোতে ফেলে পালিয়ে যান স্বামী। প্রায় ছ’মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা পাননি তিনি। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২১ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

জানা যায়, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার শাহা জামাল মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪) ইকোফুড নামক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের শিবির এলাকায় বসবাস করতেন। সেই সুবাদে পরিচয় হয় পাশ্ববর্তী কুলাউড়া গ্রামের মুন্নি আক্তারের সাথে। পরিচয় থেকে সেটি প্রেম-ভালবাসায় গড়ায়। এরপর চলতি বছরের মে মাসে পরিবারের সম্মতিতেই মুন্নিকে বিয়ে করেন নাঈম।  দু’মাস পেরোনের আগেই তাদের দাম্পত্য জীবনে যৌতুক নিয়ে কলহের সৃষ্টি হয়।

বিয়ের ২মাস পর গত ৮ জুলাই রাতে যৌতুকের বিষয় দু’জনের মাধ্যে ঝগড়া শুরু হলে নাইম মিয়া নিজের স্ত্রী মুন্নি আক্তারকে এলোপাতাড়ী মারপিট করেন। তীব্র আঘাতে বাম কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে ঘটনাস্থলেই মারা যান মুন্নি। এরপর মুন্নিকে বিবস্ত্র করে খাটের উপর রেখে বাইরে থেকে ঘরের দরজা তালা দিয়ে নাইম মিয়া পালিয়ে যান।

Manual3 Ad Code

পুলিশ জানায়, ঘটনার পর থেকে মুন্নি হত্যার রহস্য উদঘাটন এবং তার স্বামী নাঈম মিয়াকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় কুলাউড়া থানা পুলিশ। সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগির এবং অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী নাঈমের অবস্থান নির্ণয় করা হয়।

Manual3 Ad Code

এরপর ১৯ ডিসেম্বর রাতে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এবং মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জিবান ঢাকার গাজীপুর জেলায় অভিযানে যান। টানা ৩ দিন অভিযানের পর ২১ ডিসেম্বর গাজীপুরের বাসন থানার বউ বাজার এলাকা থেকে স্ত্রী হত্যার প্রধান আসামী নাঈম মিয়াকে আটক করা হয়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার প্রধান আসামী নাঈম মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!