কুলাউড়ায় ভোক্তা অধিকারের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুলাউড়ায় ভোক্তা অধিকারের জরিমানা

  • বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার উত্তর বাজার, জুড়ী রোড, বাদশাগঞ্জ বাজার, উপজেলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল  রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর বাজারে অবস্থিত ফাল্লুনী হোটেলকে ১ হাজার টাকা, উপজেলা রোডে অবস্থিত ইসলাম ফার্মেসীকে ২ হাজার টাকা, বাদশাগঞ্জ বাজারে অবস্থিত নূর মুহাম্মদের মাছের দোকানকে ১ হাজার টাকা, জুড়ী রোডে পার্সোনাল বিউটি পার্লারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!