কুলাউড়ার মানব ঠিকানা পত্রিকা ২৪ বছরে পদার্পণ করলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার মানব ঠিকানা পত্রিকা ২৪ বছরে পদার্পণ করলো

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

২৪ বছরে পদার্পণ করল ঠিকানা গ্রুপের সাপ্তাহিকী ‘মানব ঠিকানা’। পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানব ঠিকানার উপদেষ্টা সাবরিনা সামাদ ফিরোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার মঈন ফিরোজী।

Manual7 Ad Code

 বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, প্রবাসী সাংবাদিক সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন ও আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান।

বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, অণুকাব্য কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য শাকির আহমদ, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, জুড়ী টাইমসের সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!