প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলামের পিতার ১ম মৃত্যু বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলামের পিতার ১ম মৃত্যু বার্ষিকী পালিত

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের পিতা শামসুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী শনিবার ২৩ জানুয়ারি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুরে শুক্রবার বাদ জুম্মা কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ শনিবার কুলাউড়া উপজেলা সদরের উত্তরবাজার জামে মসজিদে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

২০২০ সালের ২৩ জানুয়ারি নিজবাড়িতে শামসুল ইসলাম মৃত্যু বরণ করেন। ২ বার ব্রেইন স্ট্রোক করে প্রায় আড়াই বছর শয্যাশায়ী ছিলেন। জীবদ্দশায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগো দল থেকে শুরু করে মুত্যুর পূর্ব পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। কুলাউড়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। বিএনপিকে প্রতিষ্ঠিত করতে তিনি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

Manual1 Ad Code

শামছুল ইসলাম স্ত্রী ৩ ছেলে ও ৫ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩ ছেলের মধ্যে কনিষ্ঠ পুত্র আজিজুল ইসলাম দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠালগ্ন থেকে কুলাউড়া প্রতিনিধি ও বর্তমানে প্রেসক্লাব কুলাউড়ার দায়িত্ব পালন করছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!