নাগেশ্বরীতে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ২৬৪ জন ভুমিহীনকে ঘর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাগেশ্বরীতে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ২৬৪ জন ভুমিহীনকে ঘর উপহার

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code
 এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্র ও ভুমিহীন ২৬৪ জনকে ঘর উপহার দিলেন উপজেলা প্রশাসন।
২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভুমিহীনদের মাঝে ঘরের চাবিসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করার সঙ্গে সঙ্গে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে মোট ২১৪ জনকে ঘরের যাবতীয় স্বত্ব হস্তান্তর করেন। অবশিষ্ট ৫০টি ঘরের কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকতা নুর আহমেদ মাছুম,উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান,অফিসাস ইনসার্স রওশন কবির, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী প্রমূখ।
নাগেশ্বরী উপজেলায় ভুমিহীন ও হতদরিদ্রকে ২ শতক খাস জমির উপর ২ রুম বিশিষ্ট বাথ রুমসহ ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে আধাপাকা ঘর নির্মান করে আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১৪ জনকে তার মালিকানা দেওয়া হয়েছে। এই উপজেলায় মোট ২৬৪ জনকে পর্যায়ে ক্রমে ঘর দেওয়া হবে বলে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন। নেওয়াশী ইউনিয়নের ফাতেমা, হালিমা, নুরনবী, রাহেলা বেগম জানান তারা ঘর পেয়ে খুব খুশি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!