জুড়ীতে রাস্তায় সড়কবাতি সংযোজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে রাস্তায় সড়কবাতি সংযোজন

  • মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code
এইবেলা, জুড়ী ::
১৯৭২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজের সেবামূলক কাজ করা মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জায়ফরনগর তরুণ সংঘের উদ্যোগে এ বার আলোকিত হলো জায়ফরনগর গ্রাম।
ক্লাবের সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায়  জায়ফরনগর গ্রামের সব প্রধান রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। রাতের অন্ধকারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কমিয়ে আনতে সংগঠনের উপদেষ্টা থেকে সদস্য সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
প্রায় দেড়লক্ষ টাকা খরচ করে এলাকার পয়েন্টগুলোতে ৮০ টির মত লাইটের ব্যবস্থা করা হয়েছে,আরও ২০ টি লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।এলাকার বিত্তশালী এবং প্রবাসীরা তাদের এ কাজে অর্থায়ন করেছেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক অমিত আল হাসান জানান, ক্লাবের সমাজসেবা কাজের প্রদক্ষেপ স্বরুপ ক্লাবের সভায় কয়েকদিন আগে সিদ্ধান্ত হয় আমাদের গ্রামে লাইটস্থাপন করার। এ গ্রামের রাস্তা দিয়ে পাশ্ববর্তী চাটেরা,পূর্ব জায়ফর নগর সহ ৩-৪ গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি ১৮ পঞ্চায়েত নিয়ে গঠিত একটি ইদগাহ এবং মাজার রয়েছে এ এলাকায় তাই সব সময় এ রাস্তায় মানুষের  চলাচল থাকে।  সকলের সুবিধার্তে আমরা অর্থ সংগ্রহ করে নিজস্ব বিদ্যুতিক মিটার বসিয়ে লাইট স্থাপন করেছি। প্রতি মাসের বিদ্যুতিক বিল আমাদের ক্লাবের সদস্যদের টাকায় দেয়া হবে।
ক্লাবের উপদেষ্টা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ বদরুল ইসলাম বলেন, আমাদের ছেলেরা সবসময় এ রকম মহৎ কাজ করে আসছে। তাদেরকে উৎসাহ দিলে ভবিষ্যতে আরও সুন্দর, মহৎ কাজ করতে পারবে তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews