ফলোআপ- কুলাউড়ায় সৌদি প্রবাসী হত্যা মামলার মূলহোতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

ফলোআপ- কুলাউড়ায় সৌদি প্রবাসী হত্যা মামলার মূলহোতা আটক

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসী শামীম আহমদ হত্যা মামলার ২ নম্বর আসামী ও মূলহোতা সুফিয়ান মিয়া (৪৪) কে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম হাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

এ নিয়ে মামলার ৭ আসামীর মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার দিন সুফিয়ানের শ্যালক সাজু মিয়া (২৮), বোন শিল্পী বেগম (২৮), স্ত্রী হেপী বেগম (৩৫) গ্রেফতার করে। ঘটনার পরদিন অন্য আসামী রাবেয়া বেগম (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, প্রবাসী শামীম আহমদকে হত্যা মামলার মূলহোতা সুফিয়ানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী সোহেলকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে সুফিয়ান মিয়া ও তাঁর পরিবারের লোকজনদের হাতে আপন চাচাতো ভাইদের হাতেখুন হন সৌদিপ্রবাসী শামীম আহমদ। এ ঘটনায় প্রবাসীর মেয়ে সাদিয়া শামিম সুমাইয়া বাদী হয়ে ৭জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!