কুলাউড়া পৌরসভায় নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করা হবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়া পৌরসভায় নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করা হবে

  • বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের দায়িত্ব গ্রহণ অনুষ্টান ১০ ফেব্রুয়ারি বুধবার পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বক্তব্য রাখছেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিসবাহুর রহমান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য এম আব্দুর রউফ, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ¦ ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউছার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি খুরশীদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল প্রমুখ।

অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন, দীর্ঘ ২১ বছর পর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র নির্বাচিত করেছেন কুলাউড়া পৌরবাসী। জেলার ৪টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি প্রধামনমন্ত্রীকে জানাবো। সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর। সেই সাথে উন্নয়ন বরাদ্ধ যাতে বেশি আসে সেই দাবি জানাবো।

Manual2 Ad Code

নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন দায়িত্ব গ্রহণ করে বলেন, কুলাউড়া পৌরবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করা হবে। পৌরবাসির অংশ গ্রহণের ভিত্তিতে সকল উন্নয়ন কাজ এগিয়ে নিতে চান। যানজট ও জলাবদ্ধতা পৌরসভার প্রধান সমস্যা। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো নিরসন করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews