জুড়ীতে অনিয়মের অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে অনিয়মের অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code
এইবেলা, জুড়ী ::
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা এবং তা রাখা,  ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করাসহ  বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জুড়ীর ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায়   উপজেলার নিউ মার্কেট রোড, থানা রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল  রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা  তাকে রাখা,  ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করাসহ  বিভিন্ন অনিয়মের দায়ে নিউ মার্কেট রোডে অবস্থিত মুনিম ষ্টোরকে ২ হাজার  টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত গ্রামীণ ফার্মেসীকে ৫ হাজার টাকা, থানা রোডে অবস্থিত মেসার্স মা ড্রাগকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান,আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
  পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!