কুলাউড়ায় ছাত্র ইউনিয়নের সম্মেলন সম্পন্ন : সভাপতি সামিন ও সম্পাদক রাব্বি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ছাত্র ইউনিয়নের সম্মেলন সম্পন্ন : সভাপতি সামিন ও সম্পাদক রাব্বি

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
কুলাউড়া :: সম্মেলন উপলক্ষে মিছিলের একাংশ। ছবি :: রাফি

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের ২৫তম সম্মেলন ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক আব্দুল মালিক। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়জুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

কুলাউড়া :: প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। ছবি :: ফয়জুল হক

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ, সিপিবি’র সাবেক জেলার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাবেক ছাত্র নেতা মুহিব উদ্দিন চৌধুরী লেদু, সাবেক জিএস তাহির আলী, আব্দুল লতিফ, সৈয়দ মোর্শারফ আলী, এডভোকেট মাসুক মিয়া, মাহবুব করিম মিন্টু, নির্মাল্য মিত্র সুমন, গোলাম মোস্তফা পাবেল প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়নের সাম্প্রতিক ৮ দফা দাবি মেনে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও এসাইনমেন্টের নামে অযৌক্তিক ভাবে টাকা আদায় বন্ধ করার দাবি রাখেন।

Manual1 Ad Code

সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে এমদাদুল ইসলাম সামিনকে সভাপতি, মুজাহিদুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক ও মাজিদুর রহমান রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি মো. মঈন উদ্দিন, শ্রীকন্ঠ দেব, সহ-সাধারণ সম্পাদক পিন্না আক্তার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক প্রত্যয় দপ্তি রায় প্রাক্তন, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক ইমা বেগম, স্কুল শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল করিম রাহেল, সাংস্কৃতিক সম্পাদক বিউটি আক্তার, ক্রীড়া সম্পাদক তাহিদুল ইসলাম আরিফ, সমাজ কল্যাণ ও পরিবেশ সম্পাদক তানভীর সুইটি ঝুমা।

সদস্যরা হলেন মো. ফয়জুল হক, মৌসুমী দেব, সোহেল শুল্ক বৈদ্য। সম্মেলনে গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!